২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 05:27 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার এই বাজারে ৫০০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় প্রায় ২০ কোটি টাকা বেশি।

বুধবার ডিএসইতে ৪৮১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

দুই বাজারেই মূল্যসূচক খানিকটা বেড়েছে; সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও।

বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮১ পয়েন্টে।

৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১১৪টির এবং দর বদলায়নি অর্থাৎ বুধবারের দামেই লেনদেন শেষ হয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

অন্যদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে; লেনদেন হয়েছে ২৭ কোটি টাকার শেয়ার।

লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৯২টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।