পুঁজিবাজারে সূচক কমেছে
সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে নেমেছে।
ডিএসইতে লেনদেনও আগের দিনের চেয়ে ২ শতাংশ কমে ৪৫৪ কোটি ০৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
তবে এই বাজারে লেনদেন আগের দিনের চেয়ে ২ দশমিক ২২ শতাংশ বেড়ে হাতবদল হয়েছে ২৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার।
লেনদেনে থাকা ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।
