২ কোম্পানির অনিয়ম তদন্তে কমিটি
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
কোম্পানি দুটির শেয়ারে ইনসাইডার ট্রেডিং হচ্ছে কিনা খতিয়ে দেখতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
