ভ্যানগার্ড-রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় ১০ বছর মেয়াদী এই ফান্ডের অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই মিউচ্যুয়াল ফান্ডটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০০ কোটি টাকা, যাতে উদ্যোক্তার অংশ ৪০ কোটি টাকা।
ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডের উদ্যোক্তা রূপালী ব্যাংক লিমিটেড ও সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
