সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সাত বছর মেয়াদী বন্ডটির বৈশিষ্ট্য হবে নন কনভার্টেবল, আনলিস্টেড, ফুললি রেডিমেবল, ফ্লটিং রেট এবং সাব-অর্ডিনেটেড বন্ড।
বন্ডটি ব্যক্তি স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট বডি এবং যে কোনো বিনিয়োগকারীর মধ্যে প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
সাউথইস্ট ব্যাংক এই বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ ‘ব্যাসেল টু’ এর শর্ত পূরণ করবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা।
বন্ডটির ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আর ট্রাস্টি হিসেবে রয়েছে গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
