সূচক বাড়লেও লেনদেন মন্দা
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক, তবে কমেছে লেনদেন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় আট পয়েন্ট বেড়ে চার হাজার ৫৩৪ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে মোট ৩৭৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৫ শতাংশ কম।
দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে আট শতাংশ কম।
এ বাজারে লেনদেনে থাকা ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৯৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির দাম।
