২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে দুই পুঁজিবাজারেই

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 05:53 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৫ পয়েন্টে হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৩.৯১ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯১৭ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৪২.২২ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮ টির, কমেছে ১৫৭ টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।