২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা বেড়েছে এফআইএসবির

চলতি বছরের প্রথম ছয় মাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 05:52 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই তথ্য বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

২০১৬ সালের জানুয়ারি-জুন সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এই কোম্পানির ইপিএস ১৩৬ শতাংশ বেড়ে ১ টাকা ৪ পয়সা হয়েছে। গত বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ৪৪ পয়সা।

আলোচিত সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩ টাকা ৪৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুনে) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫ পয়সা।