২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরবৃদ্ধির শীর্ষে এক্সজিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন সবচেয়ে বেশি দর বেড়েছে এক্সজিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 05:54 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

বুধবার লেনদেন শেষে মিউচ্যুয়াল ফান্ডটির দর বেড়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে তাদের শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, মঙ্গলবার এক্সজিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সমাপনী মূল্য ছিল ৭.৫০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৮.২ টাকা।

ডিএসইতে এদিন দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিডেট। কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে আরামিট সিমেন্ট লিমিডেট (৭ দশমিক ৮১ শতাংশ), এইচ আর টেক্সটাইল লিমিডেট (৬ দশমিক ৭৬ শতাংশ), ন্যাশনাল টিউব লিমিডেট (৫ দশমিক ২৯ শতাংশ), সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিডেট (৪ দশমিক ৫৭ শতাংশ), সিঙ্গার বাংলাদেশ (৪ দশমিক ৫১ শতাংশ), মুন্নু জুন স্টাফলার লিমিডেট (৩ দশমিক ৫৪ শতাংশ), সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিডেট (৩ দশমিক ৫৩ শতাংশ) এবং এমবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড (৩ দশমিক ৫১ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।