ইপিএস বেড়েছে বিএটিবিসির
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের
কোম্পানিটি গত জানুয়ারি থেকে ছয় মাসে ইপিএস করেছে ৬৪ টাকা ২৪ পয়সা; গত বছরের একই সময়ে ছিল যা ৪৬ টাকা ৫ পয়সা।
মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
গত তিন মাসে (এপ্রিল-জুনে) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ টাকা ৮ পয়সা; গত বছরের একই সময়ে যা ছিল ১৬ টাকা ২১ পয়সা।
