লাফার্জ সুরমার পর্ষদ সভা বৃহস্পতিবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্টের পরিচালনা পর্ষদের সভা ২৮ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, বিকাল ৩টায় এই সভা শুরু হবে।
সভায় কোম্পানির স্থগিত ১৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) নতুন তারিখ নির্ধারণ করা হবে, যা ১৬ জুন হওয়ার কথা ছিল।
অর্থবিল ২০১৫ ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে এজিএম স্থগিত করা হয়।
গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান বাদে সব তালিকাভুক্ত কোম্পানিকে একই অর্থবছর অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়।
অর্থাৎ জুলাই থেকে জুনকে আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা গত ১ জুলাই কার্যকর হয়েছে।
