কারণ ছাড়াই বাড়ছে নর্দার্ণ জুটের শেয়ার দর
কোনো কারণ ছাড়াই বাড়ছে নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, পাট খাতের এই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে মনে করে কারণ জানতে চেয়ে নোটিস পাঠানো হয়।
জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
১০ জুলাই থেকে দুই দিন ছাড়া সব দিনই নর্দার্ণ জুটের শেয়ার দর বেড়েছে।
আলোচিত সময় শেয়ারটির দর ২০৭ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২৩৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ২৯ টাকা বা ১৪ শতাংশ।
