দরপতন ঢাকার পুঁজিবাজারে
সপ্তাহের পঞ্চম দিনে সূচক ও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই); সূচক কমলেও লেনদেন বেশ বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৫ পয়েন্টে হয়েছে।
এই বাজারে ৩৪৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩.৬৬ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৭০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১২০ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১২৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
