২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ব্যাংকের ইপিএস ২ টাকা ৭ পয়সা

চলতি বছরের প্রথম ছয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক শেয়ারপ্রতি কনসলিডেটে আয় (ইপিএস) করেছে ২ টাকা ৭ পয়সা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

আগের বছর একই সময় কোম্পানিটির এই ইপিএস ছিল ২ টাকা ৫ পয়সা।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ব্যাংকটির জানুয়ারি-জুন সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায়  এই তথ্য বেরিয়ে আসে।

গত ৩ মাসে (এপ্রিল-জুন) উত্তরা ব্যাংক শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় করেছে ১ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৩৮ পয়সা।