দরপতনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ইভিন্স টেক্সটাইলের।
সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ দশমিক ৩৬ শতাংশ।
আগের দিন ইভিন্স টেক্সটাইলের শেয়ারের সমাপনী দর ছিল ২৩ টাকা ৫০ পয়সা, যা সোমবার লেনদেন শেষে ২১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, দর কমেছে ৪ দশমিক ৫৫ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে এক্সজিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (৪ দশমিক ৫৫ শতাংশ), খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং(৪ দশমিক ০৪ শতাংশ), ন্যাশনাল ফীড মিল (৪ দশমিক ০০ শতাংশ), পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (৩ দশমিক ৮৫ শতাংশ), রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মি: ফা: (৩ দশমিক ৬৬ শতাংশ), গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড (৩ দশমিক ৪৫ শতাংশ), বীকন ফার্মাসিউটিক্যালস (৩ দশমিক ৩৭ শতাংশ)এবং এসিআই ফর্মোলেশনস (৩ দশমিক ২৬ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
