ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে বিজিআইসি
সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানীর (বিজিআইসি) সবচেয়ে বেশি দর বেড়েছে।
সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬ দশমিক ৮৭ শতাংশ।
আগের দিন বিজিআইসির শেয়ারের সমাপনী দর ছিল ১৩ টাকা ১০ পয়সা, যা সোমবার দিন শেষে ১৪ টাকায় দাঁড়িয়েছে।
এদিন দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনী সী ফুড; কোম্পানিটির দর বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ন্যাশনাল ব্যাংক (৫ দশমিক ৭৫ শতাংশ), ট্রাস্ট ব্যাংক (৫ দশমিক ৪২ শতাংশ), জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিঃ (৫ দশমিক ২১ শতাংশ), তাকাফুল ইসলামী ইন্সুরেন্স (৪ দশমিক ৬৫ শতাংশ), দা সিটি ব্যাংক (৪ দশমিক ৫৮ শতাংশ), নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি (৪ দশমিক ৫১ শতাংশ), সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৪২ শতাংশ) এবং এ্যাপেক্স ট্যানারি (৩ দশমিক ৭৪ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
