২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৫% অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা জিপির 

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড ৮৫ শতাংশ অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 05:26 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

কোম্পানির পরিচালনা পর্ষদের সভা থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।

২০১৬ সালের ৩০ জুন শেষ হওয়া অর্ধবার্ষিকীর জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোন।

এই লভ্যাংশের জন্য রেকর্ড ডেট ধরা হয়েছে ৮ আগস্ট।

ইপিএস বেড়েছে জিপির

বছরের প্রথম ছয় মাসে গ্রামীণফোনের শেয়ার প্রতিআয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯২ পয়সা।

আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৭ টাকা ৭৬ পয়সা।

গত ৩ মাসে (এপ্রিল-জুন) জিপির ইপিএস হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৮০ পয়সা।

মার্জিন ঋণধারীদের তথ্য চায় জিপি

ব্রোকারেজ হাউজ ও ডিপির কাছ থেকে মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে গ্রামীণফোন।

কোম্পানিটি শেয়ারহোল্ডাদের নাম, বিও আইডি নম্বর, ক্লায়েন্টওয়াইজ শেয়ার হোল্ডিং পজিশন, প্রযোজ্য করহার এবং প্রাপ্য নেট লভ্যাংশের তথ্য পাঠাতে বলেছে; সঙ্গে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাব নম্বর, নাম ও রাউটিং নম্বরও পাঠাতে বলেছে।

আগামী ৯ অগাস্টের আগেই ব্রোকার হাউজগুলোকে তথ্যগুলো পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে বিনিয়োগকারীদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করার আহ্বান জানিয়েছে।

রেকর্ড ডেটের আগেই টিআইএন নম্বর হালনাগাদ করতে হবে বলে জানানো হয়েছে।

যাদের ১২ ডিজিটের টিআইএন থাকবে তাদের লভ্যাংশে কর কাটা হবে ১০ শতাংশ, আর যাদের টিআইএন থাকবে না তাদের ১৫ শতাংশ করে কর দিতে হবে।