শুরুতেই ইভিন্স টেক্সটাইলের দর বাড়লো দেড়গুণ
লেনদেনের প্রথম দিনেই ইভিন্স টেক্সটাইলের শেয়ারের প্রায় দেড় গুণ বেড়েছে।
ইভিন্স টেক্সটাইলের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের ১৯ টাকা ৯০ পয়সা দরে ডিএসইতে লেনদেন শুরু করে; দর ১৬ টাকা ৫০ থেকে ২৫ টাকা ১০ পয়সা পর্যন্ত উঠানামা করে।
প্রথম দিনে কোম্পানিটির ১২ হাজার ৮৫৩ বারে ৯১ লাখ ৭২ হাজার ৮৬২টি শেয়ার লেনদেন হয়, যার বাজার মূল্য ছিল ১৭ কোটি ৫৭ লাখ টাকা।
ইভিন্স টেক্সটাইলের অনুমোদিত মূলধন রয়েছে ১৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা। পুঁজিবাজারে কোম্পানিটির মোট ১২ কোটি শেয়ার রয়েছে।
