২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে ওয়েস্টান মেরিন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ডের ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 05:59 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫দশমিক ৬০ শতাংশ।

আগের দিন ওয়েস্টান মেরিন শিপইয়ার্ডেরশেয়ারের সমাপনী দর ছিল ২৫ টাকা, যা রোববারলেনদেন শেষে তা ২৩ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয়স্থানে রয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড;দর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে এইচআর টেক্সটাইল (৪ দশমিক ৩৫ শতাংশ), জিল বাংলা শুগার মিলস্‌ (৪দশমিক ২১ শতাংশ), পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়ালফান্ড (৩ দশমিক ৮৫ শতাংশ), সোনারগাঁ টেক্সটাইল (৩ দশমিক ৮৫শতাংশ), প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মি: ফা: (৩ দশমিক ৭৭ শতাংশ), খানব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ (৩ দশমিক ৬২শতাংশ), রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্সইন্সুরেন্স মি: ফা: (৩ দশমিক ৫৩ শতাংশ) ও বাংলাদেশ অটোকারস (৩ দশমিক ৩৯ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিবিবেচনায় নেওয়া হয়েছে।