ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের।
রোববার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ।
আগের দিন এই কোম্পানির শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা ৮০ পয়সা, রোববার দিন শেষে সাড়ে ১২ টাকায় দাঁড়িয়েছে।
এদিন দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি; কোম্পানিটির দর বেড়েছে ৫ দশমিক শূন্য ১ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে জিএসপি ফাইন্যান্স (৪ দশমিক ৬৯ শতাংশ), সানলাইফ ইন্সুরেন্স (৪ দশমিক ২৯ শতাংশ), ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস (৪ দশমিক ১২ শতাংশ), আনলিমা ইয়ার্ন ডাইং (৪ দশমিক ০৩ শতাংশ), প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স (৩ দশমিক ৮৭ শতাংশ), উত্তরা ব্যাংক (৩ দশমিক ৮১ শতাংশ), হাক্কানী পাল্প ও পেপার মিলস (৩ দশমিক ৩৭ শতাংশ) ও বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স (৩ দশমিক ১৫ শতাংশ) ।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
