সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিনের লেনদেনে দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৯ পয়েন্টে অবস্থান করছে।
৩৭৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১ শতাংশ বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।
লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের ১৬ দশমিক ৬৪ শতাংশ কম।
হাতবদল হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২১টি ও অপরিবর্তিত রয়েছে ২৮ টির।
