২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে এসইএমএ লেকচার ইকুইটি

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এসইএমএ লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের দর বেড়েছে সবচেয়ে বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 06:55 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ বেড়ে ১১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দর বাড়ায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড; দর বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড (৫ দশমিক ৪১ শতাংশ), লিব্রা ইনফিউশন (৫ দশমিক ৩৭ শতাংশ), দি একমি ল্যাবরেটরিজ (৫ দশমিক ০৯ শতাংশ), পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৪ দশমিক ০৮ শতাংশ), বঙ্গজ (৪ দশমিক ০৬ শতাংশ), ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৮৫ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস (৩ দশমিক ৮০ শতাংশ) এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৭০ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।