দর বৃদ্ধির শীর্ষে মিউচ্যুয়াল ফান্ডগুলো
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর বৃদ্ধির শীর্ষে ছিল মিউচ্যুয়াল ফান্ডগুলো, এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।
সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৮ দশমিক ৮৯ শতাংশ।
রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হিসাব করা হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে দেখা গেছে, রোববার পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সমাপনী মূল্য ছিল ৪.৫০ টাকা। সোমবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৪.৯০ টাকা।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৭০ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে আইএফআইসি ১ম মিউচুয়্যাল ফান্ড (৮ দশমিক ৫১ শতাংশ), ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিঊচ্যুয়াল ফান্ড ওয়ান (৮ দশমিক ৪৯ শতাংশ), এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড (৮ দশমিক ৩৩ শতাংশ), ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড (৮ দশমিক ৩৩ শতাংশ), ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লি. (৮ দশমিক ৩৩ শতাংশ), ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড (৮ দশমিক ৩৩ শতাংশ), প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (৮ দশমিক ২৩ শতাংশ) এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড (৮ দশমিক ১৬ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
