ম্যারিকোর এজিএম স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত হয়েছে।
সভা স্থগিত হলেও রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।
এতে বলা হয়েছে, অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।
এর আগে কোম্পানিটি আগামী ২৬ জুলাই এজিএম করার ঘোষণা দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী কোম্পানির হিসাব বছর জুনে শেষ হবে। এরপরে কোম্পানিটি এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে।
২৭ এপ্রিল বিএসইসির সভায় ব্যাংক-বিমা- আর্থিক প্রতিষ্ঠান বাদে সকল তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থ বছর অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা ১ জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হয়।
