বোনাস শেয়ার বিক্রিতে স্ট্যান্ডার্ড ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক বোনাস শেয়ার বেচার ঘোষণা দিয়েছে।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বেসরকারি ব্যাংকটি ১৪ হাজার ৬০০ বোনাস শেয়ার বিক্রি করবে।
৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ব্যাংকটি উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।
স্ট্যান্ডার্ড ব্যাংক ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
