৯ লাখ শেয়ার কিনছেন সোস্যাল ইসলামী ব্যাংকের এক পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. রেজাউল হক কোম্পানির ৯ লাখ ৩৭ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।
