৪০ হাজার শেয়ার কিনছেন ফেডারেল ইন্স্যুরেন্সের পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক এ কে এম সরোয়ার্দী চৌধুরী কোম্পানির ৪০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।
