উৎপাদনে যাচ্ছে ঢাকা সাউদার্ন পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের ৫৫ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টের বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
এই পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক রাজস্ব আয় হতে পারে ৩১৩ কোটি টাকা।
ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনস লিমিটেডের ৫৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি গত ১৭ জুন বাণিজ্যিক যাত্রা শুরু করে।
ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশনসের ৯৬ দশমিক ৭৮ শতাংশ শেয়ারের মালিক ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড।
