ইভিন্স টেক্সটাইল লেনদেনে আসছে রোববার
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের শেয়ারের লেনদেন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরু হবে।
ওইদিন কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেনে আসবে বলে মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।
ইভিন্স টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে ২৩ জুন জমা হয়।
পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহের জন্য কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ছাড়বে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
