২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে ছয় কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2016, 04:28 PM

Updated : 20 Aug 2022, 01:05 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানি ছয়টি হচ্ছে- এসিআই লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইসলামিক ফিন্যান্স ও রংপুর ফাউন্ডারি।

তাদের মধ্যে ইসলামিক ফিন্যান্স ৩১ ডিসেম্বর, ২০১৫ হিসাব বছরের নগদ লভ্যাংশ ব্যাংকে পাঠিয়েছে।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স আলোচিত বছরের বোনাস লভ্যাংশ বিও হিসাবে পাঠিয়েছে।

এসিআই লিমিটেড আলোচিত বছরের নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০১৫ হিসাব বছরের বোনাস লভ্যাংশ বিও হিসাবে পাঠিয়েছে।

আর রংপুর ফাউন্ডারি ও ইউনাইটেড পাওয়ার ৩০ জুন, ২০১৬ হিসাব বছরের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ পাঠিয়েছে ব্যাংকে।