২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে ২ কোটি শেয়ার উপহার দেবে ছেলে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আনোয়ার হোসেন ছেলের কাছ থেকে প্রায় ২ কোটি শেয়ার উপহার নিতে যাচ্ছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 05:38 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

মঙ্গলবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এই উদ্যোক্তা ছেলে মো. আশিক হোসেনের কাছ থেকে উপহার হিসেবে ১ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৭০২টি শেয়ার নেবেন।

ডিএসই অনুমোদন দেওয়ায় আগামী ৩০ কার্যদিবসের মধ্যে লেনদেন সিস্টেমের বাইরে এই শেয়ার হস্তান্তর করা যাবে।