ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফীড
সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল ফীড মিল লিমিটেডের।
মঙ্গলবার লেনদেন শেষে এই কোম্পানি শেয়ারের দর ১০ শতাংশ বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার ন্যাশনাল ফীডের শেয়ারের সমাপনী দর ছিল ২০ টাকা, যা মঙ্গলবার বেড়ে হয়েছে ২২ টাকা।
এদিন দর বাড়ার তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে ছিল অ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস; দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং (৯ দশমিক ২৬ শতাংশ), স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ (৮ দশমিক ০৪ শতাংশ), রিজেন্ট টেক্সটাইল মিলস্ (৭ দশমিক ৬৩ শতাংশ), হামিদ ফেব্রিক্স (৭ দশমিক ১৮ শতাংশ), সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস (৫ দশমিক ৮১ শতাংশ), দেশবন্ধু পলিমার (৫ দশমিক ৭৭ শতাংশ), এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান (৫ দশমিক ৬৬ শতাংশ) এবং তুং হাই নিটিং এন্ড ডাইং (৫ দশমিক ০৫ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
