১২.৭৫% লভ্যাংশ ঘোষণা এনসিসি ব্যাংকের
শেয়ারহোল্ডারদের জন্য ১২ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড।
সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীনের সভাপতিত্বে সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন বলেন, পরিবেশবান্ধব টেকসই বিভিন্ন প্রকল্পে অর্থায়ন ও গ্রাহক সেবার মান বাড়ানোর মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।
