২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাজারেই দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 06:16 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৬৯ পয়েন্টে।

এ বাজারে ৩২৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিন যা ছিল ৩২১ কোটি ৪৬ লাখ টাকার।

লেনদেনে অংশ নেওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে ১৮৯টির দরই কমেছে। বেড়েছে ৭৩টির। অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৩৭ পয়েন্টে।

এদিন এই বাজারে মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার।

সিএসইতে লেনদেনে থাকা ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।