ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি
বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়ালেও কমেছে মূল্যসূচক।
বৃহস্পতিবার এ বাজারে ৫৩০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭৩ কোটি বা ৪৮ শতাংশ বেশি।
বুধবার ডিএসইতে হাতবদল হয় ৩৫৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।
বৃহস্পতিবার ডিএসইতে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টির।
এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছিল ৪ হাজার ৩৯৫ দশমিক ৩৫ পয়েন্টে।
এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭২৯ পয়েন্টে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫২৯ দশমিক ৪৯ পয়েন্টে।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
