বিপরীতমুখী সূচক-লেনদেন
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কিছুটা বাড়লেও কমেছে লেনদেন।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৪১২ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে ৩৮৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৮ শতাংশ বেশি।
দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ৭২টির।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫৬ পয়েন্ট হয়েছে।
এ বাজারে লেনদেন হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১৫ দশমিক ৯৪ শতাংশ কম।
লেনদেনে থাকা ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।
