ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ইবনে সিনা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের।
ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, রোববার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের সমাপনী দর ছিল ২০৭ টাকা ৫০ পয়সা, যা সোমবার দিন শেষে ২১৯ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।
এদিন দর বৃদ্ধির তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড; বেড়েছে ৫ দশমিক ২৪ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ওরিয়ন ইনফিউশন (৪ দশমিক ৭৩ শতাংশ), আইএফআইসি ১ম মিউচুয়্যাল ফান্ড (৪ দশমিক ৪৪ শতাংশ), ইউনাইটেড ইন্সুরেন্স (৪ দশমিক ৩৩ শতাংশ), ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড (৪ দশমিক ৩৫ শতাংশ), ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড (৪ দশমিক ৩৫ শতাংশ), এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান (৩ দশমিক ৯২ শতাংশ), প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি: ফা: (৩ দশমিক ৭০ শতাংশ) এবং ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ৪৭ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
