বন্ড ছাড়বে এসআইবিএল
সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার একটি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
এসআইবিএল সেকেন্ড মুদারাবা সাব-অর্ডিনেটেড নামে বন্ডটি হবে ৬ বছরমেয়াদি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলেই তা ইস্যু করা যাবে।
এ বন্ডের প্রতি ইউনিটের মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য লট সাইজ ১ ইউনিট; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ২০ ইউনিট।
ফলে ব্যক্তি বিনিয়োগকারীরা ন্যূনতম ৫ লাখ ইউনিটের জন্য আবেদন করতে পারবে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১ কোটি।
আন-লিস্টেডে হিসেবে বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
