চার কোম্পানির লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
সিডিবিএলের মাধ্যমে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে পৌঁছেছে।
অগ্রণী ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ঢাকা ব্যাংক ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার ১০ শতাংশ বোনাস ও ৬ শতাংশ নগদ।
একই সময়ে ইস্টার্ন ব্যাংক ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর রিপাবলিক ইন্স্যুরেন্স ১৩ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
