সূচক বেড়েছে দুই বাজারে
সপ্তাহের চতুর্থ দিনে সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৪২০ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন ৩২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩১ দশমিক ৪৩ শতাংশ কম।
দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৯৭ পয়েন্ট হয়েছে।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৪১ দশমিক ৫৩ শতাংশ কম।
এ বাজারে লেনদেনে থাকা ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২ টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
