২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ৪৬৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিনে মূল্যসূচক সামান্য কমলেও বাংলাদেশের প্রধান পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 07:28 PM

Updated : 11 Oct 2022, 08:18 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৭৭ পয়েন্ট কমেছে; তবে লেনদেন বেড়েছে ৮ শতাংশের মতো।

আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯ দশমিক ৩২ পয়েন্ট, লেনদেন প্রায় অপরিবর্তিত রয়েছে।

সোমবার ডিএসইতে ৪৬৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ৭৩ লাখ টাকা বেশি।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর।

ডিএসইএক্স প্রায় ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪২৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৩ পয়েন্টে।

অন্যদিকে সিএএসপিআই ১৯ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৩  হাজার ৬১২ পয়েন্টে নেমেছে, লেনদেন হয়েছে প্রায় ২৯ কোটি টাকা।

লেনদেনে থাকা ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।