২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিবিএল তদারকিতে কমিটি

সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশের (সিডিবিএল) কার্যক্রম তদারকি করতে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2016, 10:04 AM

Updated : 20 Aug 2022, 12:49 PM

বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএসইসি পরিচালক রাজিব আহমেদ। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএসইসি পরিচালক মো. আবুল কালাম, শেখ মাহবুব-উর রহমান ও মো. গোলাম কিবরিয়া। এছাড়া কাজী মো. আল-ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

এদিকে কর্পোরেট গভর্ন্যান্স গাইড লাইন (সিজিজি)-সংক্রান্ত আইন সংশোধনে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন এম হাছান মাহমুদ, প্রদীপ কুমার বসাক, মো. আবুল কালাম এবং মো. ফখরুল ইসলাম মজুমদার।