২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ আর্থিক প্রতিষ্ঠানের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের ১৩টি কোম্পানি চলতি বছরের প্রথম তিন মাসে মুনাফায় রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 08:52 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত জানুয়ারি-মার্চ সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে গতবারের এই সময়ের তুলনায় আয় বেড়েছে বলে দেখানো হয়েছে।

বাজারে তালিকাভুক্ত এই খাতের ২৩ কোম্পানির মধ্যে ২০টি তিন মাসের এই আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এই তিন মাসকে বছরের প্রথম প্রান্তিক হিসেবে ধরে প্রতিবেদন তৈরি করা ১৭ কোম্পানির মধ্যে ১১টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে; কমেছে একটির, অপরিবর্তিত রয়েছে একটির এবং লোকসানে রয়েছে চার কোম্পানি।

আর এই সময়কে ২০১৫-১৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিক ধরে প্রতিবেদন প্রকাশ করা তিন কোম্পানির মধ্যে দুটির ইপিএস বেড়েছে, কমেছে একটির।

 

(+) = বেড়েছে

(-) = কমেছে