২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনেও দর বেড়েছে পুঁজিবাজারে

তিন দিনের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সপ্তাহের শেষ দিনেও দেশের দুই পুঁজিবাজারে সুচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 05:10 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বৃহস্পতিবার আগের দিনের চেয়ে প্রায় ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯৩ পয়েন্টে উঠে।

এদিন লেনদেন ১৭ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৪২৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

ডিএসইতে হাতবদল হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআইও ১১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫১ পয়েন্ট উঠেছে।

লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৯ দশমিক ৮৫ শতাংশ বেশি।

হাতবদল হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ২০টির।