দর বাড়ার ধারাতেই পুঁজিবাজার
সূচক ও লেনদেন বৃদ্ধির আগের দুইদিনের ধারা সপ্তাহের চতুর্থ দিনেও দেখা গেছে দেশের দুই পুঁজিবাজারে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৬৪ পয়েন্ট হয়েছে।
দেশের প্রধান এই পুঁজিবাজারে এদিন ৩৬১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা মঙ্গলবারের চেয়ে ১৯ দশমিক ৬৩ শতাংশ বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বুধবার ১৩১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৫২ পয়েন্ট হয়েছে।
এ বাজারে লেনদেন হয়েছে ২২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২১ দশমিক ৮৬ শতাংশ বেশি।
সিএসইতে লেনদেনে থাকা ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।
