সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিনে সূচক ও লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বৃহস্পতিবার প্রায় ২০ পয়েন্ট কমে ৪ হাজার ২৯৯ পয়েন্টে নেমেছে।
হাতবদল হয়েছে ৩১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।
আগের দিনের চেয়ে লেনদেন ৮ দশমিক ৪৬ শতাংশ কমে ১৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির।
