২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজিভাব টিকছে না পুঁজিবাজারে

বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা ঘোষণার পর একদিন তেজিভাব লক্ষ্য করা গেলেও তার ধারাবাহিকতা নেই পুঁজিবাজারে; দেশের দুই পুঁজিবাজারেই দরপতন হয়েছে বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 06:34 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

২ মে কেন্দ্রীয় ব্যাংক নীতি সহায়তা ঘোষণার পর ৩ মে দুই বাজারেই সূচকের উল্লম্ফন দেখা যায়।

সেদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ১০০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল ৩০০ পয়েন্টের বেশি।

পরদিন দুই বাজারেই সূচকের পতন হয়। এরপর সূচক একদিন বেড়েছে তো পরদিনই পড়ে গেছে।

বুধবার দিনশেষে ডিএসইর প্রধান সূচক ১২ পয়েন্টের মতো কমে দাঁড়ায় ৪৩১৮ পয়েন্টে; সিএসইর সার্বিক সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২৭৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩২২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০৮ কোটি ৬৭ লাখ টাকা কম। মঙ্গলবার এ বাজারে লেনদেন হয় ৪৩০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩১৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৬২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৭৩ পয়েন্টে।

সিএসইতে বুধবার ১৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

পুরনো খবর:

ফের পতন পুঁজিবাজারে