২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 05:06 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় পাঁচশ কোটি টাকার লেনদেন হয়েছে, যা রোববারের চেয়ে প্রায় একশ কোটি টাকা বেশি।

তবে প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৪৩২৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৭৯ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৪৯৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় প্রায় ৯৬ কোটি ৭৮ লাখ টাকা বেশি।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৩০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হয়েছে ৩০ কোটি টাকা, যা আগের দিন ছিল ২৩ কোটি ৪০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৩২টির  এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।