২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের দিক দিয়ে সবচেয়ে বেশি পড়েছে সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ডের দাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 06:35 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

রোববার লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের দর কমেছে ৮ দশমিক ৫৪ শতাংশ।

বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রোববারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, বৃহস্পতিবার সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটের সমাপনী দর ছিল ১১৪ টাকা ৮০ পয়সা, যা রোববার লেনদেন শেষে দাঁড়িয়েছে ১০৫ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে লিগাসি ফুটওয়ার লি.; কোম্পানিটির দর কমেছে ৬ দশমিক ২৭ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ইস্টার্ন লুব্রিকেন্টস লি. (৬ দশমিক ২৪ শতাংশ), স্টাইলক্রাফট লি. (৫ দশমিক ৫১ শতাংশ), লিব্রা ইনফিউশন লি. (৫ দশমিক ১১ শতাংশ), ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. (৪ দশমিক ৭০ শতাংশ), সমতা লেদার কমপ্লেক্স লি. (৪ দশমিক ৬৫ শতাংশ), বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড (৪ দশমিক ০৬ শতাংশ), লংকাবাংলা ফাইন্যান্স লি. (৩ দশমিক ৯৯ শতাংশ) এবং বীকন ফার্মাসিউটিক্যালস লি. (৩ দশমিক ৯৫ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।