২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 05:48 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ২৮২ পয়েন্ট হয়েছে।

হাতবদল হয়েছে ৩৪৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৩ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০২ পয়েন্ট কমে ১৩ হাজার ১৯৩ পয়েন্টে নেমেছে।

লেনদেন হয়েছে ২২ কোটি ৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১১ দশমিক ৪৩ শতাংশ বেশি।

হাতবদল হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ১৫৪ টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।